বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ভূল্লীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে তিন খাবার হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকাল ৪টার দিকে ভূল্লী বাজারের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল্লাহর দান ভাতের হোটেলে ২ হাজার, নিউ সোনার বাংলা হোটেল ২ হাজার, মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ঠাকুরগাঁও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন।
ঠাকুরগাঁও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে ভূল্লী বাজারের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। তিনটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার বিষয়টি দেখতে পেয়ে জরিমানা করি।
তিনি আরও বলেন, একইসঙ্গে হোটেলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও পরিবেশনের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এক মাস পর আবারও এই হোটেলগুলো পরিদর্শন করা হবে। যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন না হলে আবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments