জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করে।
শনিবার বিকাল ৪ টায় টিএসসির কনফারেন্স রুমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী সুবিধাবঞ্চিত শিশুদের অর্ধশতাধিক অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামীতে তারাই হবে দেশ গড়ার কারিগর। তাদের যথাযথ যত্ন নিতে হবে পাশাপাশি শিশুদের স্বপ্ন দেখাতে হবে। শিশুদের যাতে কোন সমস্যা না হয় এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে বলেন। এবং তরীর কার্যক্রম নিয়মিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।"
এ সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন তরীর সাবেক সভাপতি মো: জাকিউল ইসলাম। মো: সাজ্জাদ হোসেন রিফাতের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে তরীর শিক্ষা-কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য সার্বিক বিষয়ে আলোচনা হয়। এ এসময় অভিভাবকরা তরীর কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সন্তানের উন্নতির বিষয়েও জানান।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments