সুমন আদত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর পৌর শহরের কাচারিপাড়ায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়েছে তাকে। তার নামে তিনটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামন ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments