কামরুজ্জামান শাহীন,ভোলা॥ মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে নিহত ও অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা যুবদলের কার্যালয় থেকে শুরু হয়ে ভোলা শহরের সদর রোড প্রদক্ষিণ করে পূণরায় মহাজনপট্রি বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হন।
এ সময় বিক্ষোভ মিছিলে ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদল নেতা মো. আক্তার ফারুখ বাচ্চু, মো. নাগর হোসেন, মো. জিয়াউদ্দিন জিয়া, মো. ফাইজুল হক নবিক, মো. বিল্লাল হোসে, মো. রিয়াজ হাওলাদার, মো. মহিবুল্লাহ, মো. ওলিউল্লাহসহ জেলা, উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments