আহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত রেস্তোরাঁর প্রবেশমুখে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রুশ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, বিস্ফোরণটি ঘটে কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রোসি নামের একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরের টেরেসের কাছে। ঘটনাস্থলটি মস্কোর বিখ্যাত সেভেন সিস্টার্স নামে পরিচিত স্তালিন যুগের সাতটি আকাশচুম্বী ভবনের একটির নিচতলায় অবস্থিত।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে, একজন অজ্ঞাত নারী হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করছিলেন। তখন একজন নিরাপত্তা প্রহরী তাকে বাধা দেন। এর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে ওই নারী, নিরাপত্তা প্রহরী এবং রেস্তোরাঁর একজন অতিথি নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, এটি একটি হোমমেড বোমা ছিল।
এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২১ জন। পুলিশ জানিয়েছে, আহতদের বিভিন্ন মাত্রার আঘাত রয়েছে এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরই ভারী অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্তকারী দল মোতায়েন করা হয়।
রুশ ব্যবসায়িক দৈনিক কোমেরসান্ত তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রেস্তোরাঁর সামার টেরেসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের লক্ষ্য করেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। ওই অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা থাকায় বড় ধরনের হতাহত এড়ানো সম্ভব হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা প্রহরীর সন্দেহ হয় এক কুরিয়ার একটি উপহারের বাক্স নিয়ে আসছেন, তিনি তল্লাশি করতে গেলেই বিস্ফোরণ ঘটে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, বোমাটি দূর থেকে রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং যে নারী বাক্সটি বহন করছিলেন তিনি সম্ভবত জানতেন না যে এর ভেতরে বিস্ফোরক রয়েছে। কোমেরসান্ত জানিয়েছে, ডিভাইসটিতে এক কেজি টিএনটির সমপরিমাণ বিস্ফোরক এবং হতাহত বাড়ানোর জন্য ধাতব বল বেয়ারিং যুক্ত ছিল।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য রেস্তোরাঁটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। রেস্তোরাঁর শেফ কারমাইন আলফিয়েরি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কর্মীরা সবাই নিরাপদে আছেন। পরে রেস্তোরাঁর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এই ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ। তবে রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা চলতি বছরের শুরুতে জানিয়েছিল, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে কেন্সকফে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) জাতিসংঘের ইন্টিগ্রেটেড অ ...
আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সোমবার দুপুরের পর দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে তা ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
সব মন্তব্য
No Comments