আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর ঝিনাইগাতীতে উদ্ধারকৃত বনের জমি ফের বেদখলের অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে গত ১৪ জুলাই মধুটিলা ফরেস্ট রেঞ্জের অধিনে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজায় সিএস ১৮ নং দাগের ৫ একর বনের জমি জবরদখলদারদের হাত থেকে উদ্ধার করে বন বিভাগ। ওক্ত জমি বন বিভাগের হিসাবে সাইন বোর্ড ও টানিয়ে দেয়া হয়। কিন্তু শুক্রবার ২৪ জুলাই জবরদখলদাররা টানানো সাইনবোর্ড সরিয়ে ফেলে উদ্ধারকৃত জমি ফের দখল করে নিয়েছে। শুরু করেছে পুনরায় চাষাবাদ। অজ্ঞাত কারণে বন বিভাগ নিরব ভূমিকা পালন করে আসছে। জানা গেছে, শেরপুর সীমান্তে বন বিভাগের ২১ হাজার একর বনভুমি রয়েছে। তার মধ্যে বনবিভাগের হিসাব মতে এক হাজার একর জমি বেদখল রয়েছে। তবে বেসরকারি হিসাবে দিগুণ হবে। বনের বেদলীয় জমি উদ্ধারের উদ্যোগ নেই বললেই চলে। ফলে দিনে দিনে বনের জমি সংকুচিত হয়ে আসছে। বন বিভাগ সুত্রে জানা গেছে, বনের জমি উদ্ধারের বিষয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে বেদখলীও বনের জমি উদ্ধার সম্ভব না। রাংটিয়া ফরেস্ট রেঞ্জে কর্মরত সহকারি বন সংরক্ষক এসবি তানভির আহম্মেদ ইমনের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এমপি সাহেবের সাথে কথা বলেন । ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজি মো,নুরুল করিমের সঙ্গে কথা হলে বিষয়টি জানেন না বলে জানান। তিনি মধুটিলা রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন। তবে মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,দেওয়ান আলীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments