কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: করোনাকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখায় পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার সাধারন সম্পাদক মো. হাসানুজ্জামন অমি গাজীকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় কলপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই করোনা যোদ্ধা তরুন ছাত্রলীগ নেতার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয় ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা। এ সময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, সুজন মৃধা, কবির তালুকদার, নাহিদুল হক, প্রনব নারায়ণ বিশ্বাস, আরিফ শিকদার, ইমন আল আহসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান অমি গাজী সম্মাননা স্মারক হাতে পেলে সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশক্রমে মহামারী করোনার সময় উপজেলার সধারন এবং গৃহবন্দি মানুষের মাঝে নিজ উদ্যোগে খাবার বিতরণ, সবজির বাজার, বিভিন্ন হাট বাজারে সচেতনতামূলক প্রচারণা করেছি। তবে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান।
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা বলেন, আমরা ভাল কাজের সাথে সব সময় আছি এবং থাকবো। বিশেষ করে এই ছাত্রলীগ নেতা করোনাকালীন সময়ে বিনামূল্যে সবজি বাজার ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করেছেন। তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments