জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এমসি সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-এম.সি সদস্য শিক্ষানুরাগী বাবু গণপতি বিশ্বাস। সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অস্টম শ্রেণি 'ক' এবং নবম ও দশম শ্রেণি 'খ' গ্রুপে নির্ধারিত প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিলো-লৌহপ্লোব নিক্ষেপ, লম্বা লাফ, দীর্ঘ লাফ, লাফ দড়ি, মোরগ লড়াই, দৌঢ়, চেয়ার সিটিং ইত্যাদি। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক তজিবুর রহমান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, আনারুল ইসলাম, নাসরিন
সুলতানা, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এম.সি সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার ও প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলসহ
অতিথিবৃন্দ।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments