যশোর অফিস: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা।
বিজিবির যশোর ব্যাটালিয়ন জানিয়েছে, শুক্রবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় যশোর ব্যাটালিয়নের ১নং গেইটের সামনে পাকা রাস্তার ওপর একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা। জব্দ করা সব মালামালের মোট সিজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
কুমিল্লঅ অফিস: কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হত্যার বিচারের দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ ...
কুমিল্লা অফিস: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments