স্টাফ রিপোর্টার: বিশ্ব ফুটবলের ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপ। ফিফার বাণিজ্যিকীকরণ পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং এর ৫৫টি সদস্য দেশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, দ্য সান এবং সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।
বয়কটের কারণ হিসেবে ফিফার ২০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনাকে উল্লেখ করা হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ এবং অন্যান্য টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করে তার শেয়ার বাইরের বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেন। ফিফার ২১১টি সদস্য দেশকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তাবে সম্মত হওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়, অন্যথায় আর্থিক সুবিধা না দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে উয়েফা এক বিবৃতিতে জানায়, “উয়েফা এবং এর ৫৫টি সদস্য সংস্থা একতাবদ্ধ। আমরা সর্বসম্মতভাবে ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। বিশ্বকাপকে কোনো বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যায় না। যতক্ষণ পর্যন্ত এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করা না হবে এবং ফিফা কখনোই তার পরিচালনা বা প্রতিযোগিতাকে ব্যক্তি মালিকানার জন্য উন্মুক্ত করবে না বলে বাধ্যতামূলক নিশ্চয়তা না দেবে, ততক্ষণ পর্যন্ত উয়েফার কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না।”
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছে, “আমরা আমাদের ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছি এবং সম্মিলিত মতামতকে পূর্ণ সমর্থন করি। আমরা ফিফার পরিকল্পনার বিরোধিতা করছি - ফিফা বিশ্বকাপ ফুটবলের এবং সবসময় ফুটবলেরই থাকবে।”
বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ঠিক আগে ইউরোপের এই অবস্থান ফিফাকে বড় চাপে ফেলেছে। ইউরোপের ১৬টি দল বিশ্বকাপে খেলে এবং ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো বড় দলগুলো না খেললে বিশ্বকাপের বাণিজ্যিক ও ক্রীড়া মূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments