ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।।
বিশ্রামে পাঠানো হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও শরফিুল ইসলামকে। দলের নেতৃত্ব দিবেন লিটন দাস।বাদ পড়েছেন নাইম শেখ, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি।নতুন জায়গা পেয়েছেন জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও রিশাদ হোসেন।
বাংলাদেশ দল: লিটন দাস ( অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিন হাসান সাকিব, জাকির হাসান, রিমাদ হোসেন ও খালেদ আহমেদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments