মোঃ ইকবাল হোসেন: খুলনার আড়ংঘাটাকেয় পরীক্ষা ভাল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে মন্দিরা বৈরাগী নামে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ ঘরের বাশের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সে আড়ংঘাটা থানাধীন রংপুর শাড়াতালা এলাকার রনজিৎ বৈরাগীর কন্যা।
এলাকাবাসি সূত্রে জানা যায, মন্দিরা বৈরাগী এসএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার সে পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু আজকের পরীক্ষা খারাপ হওয়ায় পরিবারের সদস্যদের অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির সদস্যরা ঘরের জানালা দিয়ে দেখেন সে ঝুলে আছে।
তৎক্ষণিক তাকে নিচে নামিয়ে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments