মো.পাভেল ইসলাম রাজশাহী: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।
খালাসপ্রাপ্ত চার সাংবাদিক হলেন, আজকের পত্রিকার তাড়াশ প্রতিনিধি রফিকুল ইসলাম (৪৮), আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠে প্রতিনিধি সোহেল রানা সোহাগ (২৭), সকালের সময় পত্রিকার প্রতিনিধি মহসীন আলী (৪৬) এবং দৈনিক ভোরের পাতার প্রতিনিধি হাদিউল হৃদয় (২৭)।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১২ জানুয়ারি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন গোলাম মোস্তফা নামে সিরাগঞ্জের তাড়াশের এক বাসিন্দা। পরবর্তীতে রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল গঠন হলে মামলাটি এখানে স্থানান্তর হয়। এরপর রাজশাহীতে এ মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাংবাদিকদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেকসুর খালাস পাওয়া আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক সোহেল রানা সোহাগ বলেন, আমাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানী মুলক করা হয়েছিল। আইনের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা ও বিশ্বাস ছিলো যে আমরা সঠিক বিচার পাব এবং খালাস পাব। ইনশাল্লাহ আমরা সঠিক বিচারটাই পেয়েছি।
খালাস পাওয়া আরেক সাংবাদিক হাদিউল হৃদয় বলেন, সত্যের জয় চিরদিনই এ বিশ্বাস নিয়ে আমরা আইনী লড়াই করেছি। একটা চ্যালেঞ্জও ছিল। মানসিক টেনশনের পাশা পাশি হয়রানি ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি আমরা ৪ জন। বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত আমাদের নির্দোষ হিসেবে বেকসুর খালাস দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দুসময় প্রতিনিয়ত যারা সবসময় আমার পাশে ছিলেন তাদের প্রতি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments