রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি (গোপেরহাট) এলাকায় সরকারি খাল ও চরের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বরিশাল সদর উপজেলা বিএনপির নেতা মাহবুবুল আলম বাবুল খন্দকারের ছোট ভাই এনায়েত খন্দকারের নেতৃত্বে ভেক্যু (খননযন্ত্র) ব্যবহার করে দিনের পাশাপাশি রাতেও সরকারি খাল ও চরের মাটি কেটে স্থানীয় রুপা ব্রিকসে বিক্রি করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, খালের পাড় থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রলারে বোঝাই করে ইটভাটার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একাধিকবার আপত্তি জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।
এলাকাবাসীর দাবি, সরকারি খাল ও চরের মাটি প্রকাশ্যে কেটে বিক্রি করা হলেও প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। তারা অবিলম্বে মাটি কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেণ।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে এনায়েত খন্দকার বলেন, সরকারি খাল কিংবা চরের মাটি নয়; ইটভাটা মালিকের ক্রয় করা জমির মাটি কাটা হচ্ছে।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments