কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের শেখ জামাল সেতু সংলগ্ন এলাকায় শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে স্মরনসভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আবুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ বরিশাল শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মো.নজরুল হক নীলু, বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল মজিদ খান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভেকেট নাসির মাহমুদ, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়া শাখার যুগ্ন সাধারন সম্পাদক তায়েফ মাঈনুদ্দিন তোহা প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ আউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । শেষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । অনুষ্ঠান পরিচালনা করেন কমরেড নাসির তালুকদার।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী আয়ুব বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করে বরিশাল সদর রোড এলাকায় ইপিআর এর গুলিতে নিহত হন শহীদ আলাউদ্দিন । এসময় সে বরিশাল একে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিলেন । তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার হাজীপুর গ্রামে। স্মরনসভায় শহীদ আলাউদিনের নামে এলাকায় একটি সড়ক, একটি কমপ্লেক্্র ও পাঠ্যপুস্তকে তাঁর অন্তর্ভক্ত করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষন করেন ।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments