ভোলা প্রতিনিধি॥ ভোলায় হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল উদ্ধার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ অক্টোবর) এসব মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় এসব ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেনের তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
তিনি বলেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ভোলার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০ টি মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো এনায়েত হোসেন, এ এসআই আরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments