বরিশাল অফিস: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, বর্তমান বিশ্বে ‘সবার জন্য ক্রীড়া’ একটি জনপ্রিয় স্লোগান। এ স্লোগানের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাচ্ছে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালে বিভিন্ন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠকগণও বক্তব্য রাখেন।
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, সুষ্ঠু ক্রীড়া চর্চা মানুষের সুস্থ, সুন্দর ও পরিশীলিত জীবন নিশ্চিত করে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নতুন প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টসহ নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। এতে করে শিক্ষার্থীদের মধ্য থেকে সম্ভবনাময় খেলোয়াড় সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ২০২১-২০২২অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ‘উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ’ প্রকল্পসহ ৮টি প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে। তিনি ক্রীড়া চর্চাকে আরো বিকশিত করতে সরকারের পাশাপাশি বিত্তবান মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
আবুল হাসানাত আবদুল্লাহ্ এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কর্মকাণ্ড সম্প্রসারণে সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি ক্রীড়াবিদদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments