উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে নির্মম ভাবে খুন হয়েছে পিতা।
স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ করেন। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ২৭ জুলাই রোববার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় মসজিদে নামাজে যাওয়ার পথে সাবেক বিদ্যুৎ কর্মী মোঃ শাহ আলম খান(৬৫) কে নিজ পুত্র মোঃ শাহারিয়ার শিমুল (৩৫) নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেন।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাবার গলায় আটকে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই পিতা মৃত্যু হয়। ঘাতক পুত্রকে স্থানীয়রা আটক করে গাছের সাথে বেঁধে রাখে পুলিশে সোপর্দ করে।
প্রতিবেসীরা জানান নিহত সাহে আলমের দুই বিয়ে। ঘাতক শিমুল তার প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র তিনি মাদকাসক্ত ও নেশার টাকার জন্য প্রতিনিয়ত তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন। প্রতিবেশীরা আরো জানান টাকা-পয়সা নিয়ে আজ সকাল ১১ টায় পিতার সাথে পুত্রের বাগ-বিতণ্ডা হয়।তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক শিমুলকে স্থানীয় আটক করলে আমরা তাকে গ্রেফতার করি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments