স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গত ১৫ জুলাই আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর এনজো ফার্নান্দেজ ৮৫ মিনিটে সমতা ফেরান এবং বদলি লাউতারো মার্তিনেজ ৯২ মিনিটে জয়সূচক গোল করেন, দুটি গোলেই অ্যাসিস্ট ছিল লিওনেল মেসির।
ওই ম্যাচের পরই দল শারীরিক ও মানসিকভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল বলে মনে করেন দি মারিয়া। কোচ লিওনেল স্কালোনিও পরে স্বীকার করেছেন, নকআউট পর্বে টানা অতিরিক্ত সময় ও শেষ মুহূর্তের জয়—মিশর, সুইজারল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে— দলকে ক্লান্ত করে দিয়েছিল।
ফাইনালে সেই ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে বদলি ফেরান তোরেস জয়সূচক গোলটি করেন। ম্যাচে স্পেন ১২টি শট লক্ষ্যে রাখে, আর্জেন্টিনা মাত্র একটি, আর ৯৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ।
দি মারিয়া বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লড়াইয়ে সবটুকু উজাড় করে দেওয়ার পর ফাইনালে আর আগের তীব্রতা ধরে রাখা যায়নি। তবুও টানা দুইবার ফাইনাল খেলা এবং মেসির নেতৃত্বে দলের লড়াইকে তিনি গর্বের হিসেবেই দেখছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments