বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দূস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী পালন করেছে বিজয় একাত্তর হল ছাত্রদল। রবিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচী পালন করেন। এর আগে হল কমিটি বর্ধিতকরণের লক্ষ্যে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে হলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
কর্মীসভা শেষে হল ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক বিএম কাউসারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দুস্তদের মাঝে ইফতার বিতরণ করে তারা।
কর্মসূচির বিষয়ে হল ছাত্রদলের সভাপতি সোহেল রানা বলেন, ইফতার বিতরণ করতে গিয়ে দেখেছি শত শত মানুষের সামান্য খাবারের প্যাকেট দখলের জন্যে প্রচন্ড প্রতিযোগিতা। এতে প্রমাণ হয় অনেকে তাঁদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারছে না। তবে তারা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। এই অসহায় জনগণকে সাথে নিয়েই বেগম খালেদা জিয়া প্রতি বছর প্রথম রোজায় ইফতার করতেন, তাই তার আদর্শিক সন্তান হিসেবে আমরা ক্ষুদ্র পরিসরে এই আয়োজন করেছি।
হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার বলেন, আমরা আজকে দু:স্হ মানুষদের নিয়ে ইফতার করেছি। গনতন্ত্রের লড়ায়ে বিজয়ী হয়ে খুব শীগ্রই হল মিলনায়তনে এই আয়োজন করতে চাই।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, যুগ্ম সম্পাদক আকিব জাবেদ রাফি, সাংগঠনিক সম্পাদক পলাশ, প্রচার সম্পাদক রুহুল আমিন সবুজ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments