ডেস্ক রিপোর্ট: উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে সেন্টার ও নাম্বার ওয়ান কোর্টে পরিপূর্ণ দর্শক উপস্থিত থাকার ঘোষণা দিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ও ক্রোয়েট ক্লাব (এইএলটিসি)। যে কারনে সেমিফাইনাল ও ফাইনালেও সেন্টার কোর্টে শতভাগ দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে।
এ সম্পর্কে উম্বলডনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়নশীপের প্রথম সপ্তাহটা বেশ সফলভাবে সম্পন্ন হবার পর ব্রিটিশ সরকারের ইভেন্ট রিসার্চ প্রোগ্রাম ও স্থানীয় কর্তপক্ষের সাথে আলোচনা করে এইএলটিসি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল থেকে সেন্টার কোর্ট ও এক নম্বর কোর্টে শতভাগ দর্শক উপস্থিত হতে পারবে। একইসাথে সেমিফাইনাল ও ফাইনালেও সেন্টার কোর্ট দর্শকে পরিপূর্ণ থাকবে।’
করোনা মহামারী শুরু হবার পর এই প্রথম যুক্তরাজ্যে কোন ক্রীড়া ইভেন্ট দর্শক পরিপূর্ণতা পাচ্ছে। সেন্টার কোর্ট ও এক নম্বর কোর্টের দর্শক ধারণক্ষমতা যথাক্রমে ১৪ হাজার ৯৭৯ ও ১২ হাজার ৩৪৫ জন।
ম্যাচ দেখতে আসা প্রতিটি দর্শককে কোভিড নেগেটিভ সনদ অথবা দুই ডোজ ভ্যাক্সিনেশন সনদ প্রদর্শন করতে হবে। দ্বিতীয় ডোজের টিকা অবশ্যই ১৪ দিন আগে দেয়া থাকতে হবে। করোনা পরীক্ষার ফলাফলও অন্তত ৪৮ ঘন্টা আগে হতে হবে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পেওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ে বড় ...
ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিত ...
স্টাফ রিপোর্টার: নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments