স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে গ্রেপ্তার জুয়েল ওরফে ওস্তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এরপর ডেটোনেটিং কর্ড ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।
ডিএমপি জানায়, অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযানটি সম্পন্ন করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খ ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার প ...
সব মন্তব্য
No Comments