দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে ২৫ পিস আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ওপার ভারত ভূখন্ড থেকে তাকে আটক করা হয়। সে জামালপুর আশ্রয়ন কলোনীর মোশারফ হোসেনের ছেলে। পরে মাদক সহ আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে মাদক পাচারকালে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের ওপার ভারত সীমানার নাসিরাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল মাদক পাচারকারী সলেটকে ২৫বোতল ফেনসিডিল সহ আটক করে ক্যাম্পে নেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি কমান্ডার বিএসএফ’র হাতে আটক বাংলাদেশীকে ফেরত চেয়ে ভারতের নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পে পত্র দেয়। পত্র পেয়ে গতকাল শনিবার দুপুর ২.৪৫ টায় ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বাসুদেব শর্মা। ৩.৩০টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার শর্তে ২৫বোতল ফেনসিডিল সহ মাদক পাচারকারী সলেটকে বিজিবি’র কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে তাকে দৌলতপুর থানা সোর্প করে বিজিবি।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments