কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্যামিলি নাইট ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার রাত ৮ টায় হোটেল বিচ হ্যাভেনের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিনাঞ্চলের বিখ্যাত গম্বিরার নানা শামিম বেপারী ও নাতি স্বজল কর্মকারের উপস্থাপনায় মঞ্চ মাতিয়ে রাখে স্থানীয় কণ্ঠ শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে একের পর এক রিমিক্স গান। আর এসব গান উপভোগ করে রিপোর্টার্স ক্লাবের সদস্য ও তাদের পরিবার।
ক্লাবের সাধারন সম্পাদক মো.রাসেল মোল্লা বলেন, এক ঝাঁক তরুন মেধাবী সাংবাদিকদের নিয়ে এ রিপোর্টার্স ক্লাব গঠিত হয়েছে। দীর্ঘ ৭ বছর পেরিয়ে এবার ৮ বছরে পা রেখেছে। তবে আমরা সংবাদের পিছু ছুটতে ছুটতে এমনকি পরিবারকে সময় দিতে ব্যর্থ হই। তাই ক্লাবের সদস্যদের পরিবার নিয়ে এমন আয়োজন করা হয়েছে। প্রতিবছরই নতুন কিছু করাই আমাদের মূল লক্ষ্য।
ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা বলেন, প্রতি বছরই বর্নঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। তবে এ বছর একটু ব্যতিক্রম আয়োজনে পালন করেছি। এতে আমাদের পরিবার ও সন্তানরা বেশ অনন্দ করেছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments