স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে চাঞ্চল্যকর শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্তা ইঞ্জিনিয়ার মো. সাবিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে রিক্তা মনি প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে আসে। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ধানমন্ডির একটি বাসায় তাকে কাজে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
শুক্রবার, ১৯ জুন সকাল আনুমানিক ৬টায় ধানমন্ডির ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও বাম হাত ভাঙা ছিল।
এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার, ২০ জুন ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করা হয়।
এরপর একই দিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ধানমন্ডির ওই বাসা থেকে গৃহকর্তা সাবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
কুমিল্লঅ অফিস: কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হত্যার বিচারের দাবিতে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ ...
কুমিল্লা অফিস: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments