জুলুফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মুরারীকাটির ৮নং ওয়ার্ডের খাল খনন শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে ওই ওয়ার্ডের খাল খনন না করায় সাড়ে ৩ হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এনিয়ে কয়েক বার জেলা ও উপজেলায় গণ দরখাস্ত ও হামলা-সংঘর্ষ এমনকি থানায় মামলা হয়েছে। কলারোয়া পৌরবাসী ও কৃষকদের কথা চিন্তা করে এবার পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল নিজ উদ্যোগ নিয়ে খাল খনন শুরু করেছেন। তিনি বলেন-পৌর সভার সৃষ্টি থেকে ৮/৯ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার বিঘা জমি পানিতে তলিয়ে থাকায় কৃষকরা ফসল ফলাতে পারতো না। এমনকি কিছু ব্যক্তি ওই জমিতে ফসল ফলাতে না পেরে মাছ চাষ শুরু করে। এতে করে ওই ফসলী জমি প্রায় সারা বছর ধরে পানি জমে থাকে। কয়েক বার ঘের ও মাছ চাষ নিয়ে কৃষকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তিনি এবার ওই জমিতে কৃষকরা যাতে ফসল ফলাতে পারে সে জন্য নিজ উদ্যোগে কৃষকদের মূখে হাসি ফোটাতে খাল খনন শুরু করেছেন। তিনি গতকাল সকালে কলারোয়া পৌর সদরের ৮নং ওয়ার্ডের খাল খনন পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন, শেখ ইমাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এবিষয়ে কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন-শুধু মাত্র এলাকার কৃষকদের মূখে হাসি ফোটাতে তিনি খাল খনন শুরু করেন। তিনি আরো বলেন-সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইমাদ হোসেন খাল খনন এর কাজ দেখভাল করছেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments