আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের নির্বাচন মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ২১ সেপ্টেম্বর বুধবার ডাকাবর, দাইনেপাড়া, ধানশাইল চকপাড়া, নওকুচি, রাংটিয়া পাতার অফিস, পশ্চিম চাপাঝোড়া, পূর্ব চাপাঝোড়া পালবাড়ী, হলদীবাটা, ধানশাইল বর্মনপাড়া, পশ্চিম বাকাকুড়া গীর্জা ঘরসহ একযোগে ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ ইয়াকুব আলী ৯৪৩ ভোট পেয়ে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম ১০১০ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, শ্রীমতি ফুলবাসী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক জসপিনা সাংমা, দপ্তর সম্পাদক মোছাঃ বিলকিস বেগম, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, শ্রীমতি প্রমিতা রানী হাজং, শ্রীমতি মুনিতা হাজং। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর নির্বাচন কমিশনার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৬৩৩জন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments