দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি ইটভাটায় মোট ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার অবস্থিত অবৈধ এসব ইটভাটায় অভিযান চালানো হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী অবৈধ ৬টি ইটভাটাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অভিযান হওয়া ইটভাটাগুলির মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার কিশোরীনগর গ্রামের মো. জনির ইটভাটায় ৩ লক্ষ টাকা, চকদৌলতপুর গ্রামের রমজান আলীর দু’টি ইটভাটায় ৩ লক্ষ টাকা, আদাবাড়িয়া গ্রামের রাজন মোল্লার ইটভাটায় ৫লক্ষ টাকা, ডাংমড়কা এলাকার শামীমের ইটভাটায় ৩ লক্ষ টাকা, জাহাঙ্গীর আলমের ইটভাটায় ৫লক্ষ টাকা ও ফজলুর রহমানের ইটভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অবৈধ এসব ইটভাটার কাঁচা ইট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অভিযান চলাকালে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদহীন অবৈধ এসব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments