আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর রায় আজ মঙ্গলবার, ৩০ জুন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত ২২ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে ১৪ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের হয়। নিহতরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। প্রসিকিউশনের অভিযোগ, আসামি হাসানুল হক ইনু আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। একইসঙ্গে শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলির নির্দেশ এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে গুলির নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি এবং বর্তমানে কারাগারে রয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন ৩/২০২৫ নম্বর আরেকটি মামলায় হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জন আসামি রয়েছেন। ওই মামলায় কারাবন্দি ১৬ জন আসামিকে শুনানির দিনগুলোতে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য দিয়েছেন হাসানুল হক ইনু। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমার নামে আনীত সমস্ত অভিযোগ কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট। যে হত্যাকাণ্ডের জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে আমি এবং আমার দল জাসদের বিন্দুমাত্র যোগাযোগ নেই। এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’ এর আগে ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি আদালতের কাছে অভিযোগ করেন, তার কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি সংসদ সদস্যও ছিলেন না।
জাসদ কেন্দ্রীয় দফতর জানিয়েছে, রায়ের দিন দলের শীর্ষ নেতারা ট্রাইব্যুনালে উপস্থিত থাকবেন। একই সঙ্গে সারা দেশের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার ২৫ জুলাই ডিএমপির মিডিয়া অ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের একটি মাঠের মধ্যে বাঁশের মাচা থেকে সামিরুল শাহ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তির অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্য ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি ...
সব মন্তব্য
No Comments