বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক জুড়ে বিশ্বের দীর্ঘতম দৈর্ঘ্যে ‘পাই ()’-এর মান লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ১৩ মার্চ সোমবার দিবাগত রাতে এ.এফ. মুজিবুর রহমান গণিত ভবন সম্মুখস্থ রাস্তায় এই কর্মসূচির উদ্বোধন করেন। আজ ১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান এবং ‘পাই’-লিখন কর্মসূচির আহবায়ক অধ্যাপক ড. মো. শওকাত আলী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, এনবিআর-এর অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্ভাবনী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শুধু সংখ্যাতাত্তি¡ক দিক থেকেই নয়, গণিত, প্রকৌশল, কারিগরিসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় ‘পাই’-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘতম এই ‘পাই এর মান লিখন’ কর্মসূচি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে গণিতের ব্যবহার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সমন্বিতভাবে উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গণিত ভবন, শহিদ মিনার, জগন্নাথ হল, ফুলার রোড, স্মৃতি চিরন্তন চত্বর, টিএসসি ও কাজী মোতাহার হোসেন ভবনসংলগ্ন ক্যাম্পাস সড়কে প্রায় ৩ দশমিক ১৪ কিলোমিটার জুড়ে ‘পাই’-এর মান লেখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments