বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: অনিরুদ্ধ দাশ স্বপ্ন এর উপর নির্যাতন ও হত্যার চেষ্টাকারী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে ২০২৪) বেলা সাড়ে ৩ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য প্রীতম দাশ।
'সচেতন শ্রীমঙ্গলবাসী'র ব্যানারে আয়োজিত এ
মানববন্ধনে কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘হামলা আক্রমণ এভাবে হত্যার চেষ্টা, এটা তো গ্রহনযোগ্য নয়। দেশের একজন নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি আইনগত সুরাহা, ভবিষ্যতে এধরনের ঘটনা যেনো আর না ঘটে। ছেলে মেয়ে বাহিরে কোথায় যাচ্ছে, কি করছে অভিভাবকরা যেনো নজরদারিতে রাখেন। আমরা প্রশাসনকে অনুরোধ জানাই, দ্রুত সময়ের মধ্যে আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমরা এই ঘটনার বিচার ও হত্যার চেষ্টাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ১ মে বুধবার রাতে শহরের কলেজ সড়কে অনুরুদ্ধ দাশ স্বপ্নকে ছুরিকাঘাতে আহত করা হয়। ওইদিন রাতে স্বপ্ন ও তানভীর হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তানভীর স্বপ্নকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বপ্নের চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।’
স্বপ্ন দাশ জানান, ‘ফেসবুকে আমি একটা স্টোরি দেই। সেই স্টোরিতে তানভীর হা.হা.. রিয়েক্ট দেয়। হা.হা.. রিয়েক্ট দেওয়া নিয়ে তার সাথে আমার তর্ক হয়। পরে সে আমাকে আমার কর্মস্থল থেকে মুঠোফোনে ডেকে নিয়ে ছুরি দিয়ে জখম করে। তানভীর শহরের কালীঘাট সড়কের ব্যবসায়ী মধু মিয়ার ছেলে।’
তাপস দাশের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্জুন দাশ, রুপক দাশ, তুষার দেব, রাজেশ ভৌমিক, পরিতোষ দাশ, সমীরন দাশ, সৌরভ আদিত্য, বকুল দোষাদ প্রমুখ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments