মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা পৌর এলাকার এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেল অডিটোরিয়ামে ২০ মে সোমবার সকালে নিজেকে জানো শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত প্রমূখ। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান। মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত না হওয়ার আহŸান জানিয়ে বলেন স্বপ্নকে লালন করে কঠোর পরিশ্রম করতে হবে। মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাবকরাও বক্তব্য রাখেন। অন্যদিকে বিকেল ৩টায় হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চিলা ইউনিয়নের অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে নিজেকে জানো শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে সকল ইউনিয়নে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments