জাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’তে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সালাহউদ্দিন আহমেদেকে অপসারণের দাবি তুলেছে শাখা ছাত্রলীগ। দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা দিয়ে তাকে অবরুদ্ধও করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সামনে এই অবরোধ করেন তারা। পরে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনায় অবরোধ স্থগিত করে তালা খুলে দেয় নেতাকর্মীরা।
এসময় তারা বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তির সাথে জড়িত এমন কেউ এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকুক তা আমরা চাইনা। যে সকল ব্যক্তি এই বঙ্গবন্ধুর মাটিতে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের রাজনীতি করে তাদের বিশ্ববিদ্যালয়ে থাকার কোন অধিকার নাই।’
তারা আরো বলেন, ‘জামায়াত-বিএনপিপন্থি এই শিক্ষককে গত ২ জানুয়ারি যখন নিয়োগ দেয়া হয়, আমরা তখনই ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে উপাচার্যের কাছে যাই। উপাচার্য ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টির সমাধান দিতে চেয়েছিলেন। কিন্তু ২/৩ মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। যার ফলে এরকম স্বাধীনতাবিরোধী শক্তি বারবার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে নিচ্ছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুর রহমান এনাম বলেন, ‘আমরা একাধিকবার আজকের অবরোধে বিষয়ে সভাপতি-সেক্রেটারিকে বলেছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। আমাদের মধ্যে অনেক নেতাকর্মী ধারণা করেছে সভাপতি- সেক্রেটারি হয়ত অভিযুক্ত শিক্ষকের সাথে আলোচনা করে নিয়েছে। এছাড়া আমরা বঙ্গবন্ধুর আদর্শের জায়গা থেকে এই অবরোধে এসেছি। আমাদের কাছে দলের আদর্শই আগে।’
তিনি বলেন, ‘আমরা অবরোধ তুলে নেইনি। সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষার কথা চিন্তা করে অবরোধ স্থগিত করেছি। আগামী ১ দিনের মধ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তির অপসারণ করা না হলে এই অবরোধ চলমান থাকবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আজ উপাচার্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়েছেন। উপাচার্য ফিরে আসলে আমরা আলোচনা সাপেক্ষে দ্রুত বিষয়টির সমাধান করবো।’
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সকালে আমি যখন অফিসে ঢুকছিলাম তখন ছাত্রলীগের কিছু নেতাকর্মী এসে আমাকে অফিস থেকে চলে যেতে বলে। তখন আমি বলি আমি তো তোমাদের কথায় যাবো না। ভিসি আমাকে নিয়োগ দিয়েছে। তিনি বললে তবেই আমি যাব। এর আগে আমি কখনো জামাত বিএনপি’র সাথে জড়িত ছিলাম না। এছাড়া আমার মনে হয় এই অবরোধের মাধ্যমে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments