ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: ফিফা ওয়েবসাইট ও অফিসিয়াল সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময়সূচি নিশ্চিত করা হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শেষ আটে আছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়):
১. শুক্রবার, ১০ জুলাই রাত ২টা – ফ্রান্স বনাম মরক্কো। ভেন্যু: বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস।
২. শনিবার, ১১ জুলাই রাত ১টা – স্পেন বনাম বেলজিয়াম। ভেন্যু: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া।
৩. রোববার, ১২ জুলাই রাত ৩টা – নরওয়ে বনাম ইংল্যান্ড। ভেন্যু: মায়ামি স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস, ফ্লোরিডা।
৪. রোববার, ১২ জুলাই সকাল ৭টা – আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, মিসৌরি।
প্রতিটি ম্যাচই নকআউট। ৯০ মিনিটে সমতা থাকলে অতিরিক্ত ৩০ মিনিট, এরপর টাইব্রেকার। জয়ী চার দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই ডালাস ও আটলান্টায়। ফাইনাল ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments