ডেস্ক রিপোর্ট: খুলনা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিন্মচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েও দুর্বল হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বিহারএলাকায় স্থল নিন্মচাপ আকারে অবস্থান করছে।এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ান, উত্তর প্রদেশ, নিন্মচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের দিনের তাপমাত্রা সামাণ্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের দিক ও গতি দক্ষিণ/দক্ষিণপূর্ব, দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ যা অস্থায়ী দমকা (৪০-৫০) কিঃমিঃ।
আজ সকাল ০৬ ঢাকায় বাতাসের আপেক্ষিপ আদ্রতা ছিল ৮১%।
আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ০৬টা ৪১ মিনিট।
আগামীকাল ঢাকায় সূযোদয় ভোর ০৫টা ২৮ মিনিটি।
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়া অবস্থা (২ দিন) সামাণ্য পরিবর্তন হতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয় ...
স্টাফ রিপাের্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ন ...
সব মন্তব্য
No Comments