সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: কর্মবিরতি প্রত্যাহারের পর সিলেটে পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিছু ফাঁড়ির কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়ায় কিছু যানবাহনও বিকল হয়ে পড়ে আছে। দ্রুততম সময়ে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর তৎপরতা চলমান। সিলেট পুলিশ সুপারের মিডিয়াসেল থেকে আজ ৩১ আগস্ট শনিবার এ তথ্য জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবে চালু করতে আরো সময় লাগবে। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ফাঁড়িসমূহ ইতিমধ্যে মেরামতের প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব শীঘ্রই সিলেট পুলিশের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments