প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৪ হাজার ৯১২ জন। নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১ জন। মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। মৃত্যু ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ ও ৫০ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১২৭ জন হাসপাতালে ও বাড়ীতে ৭ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১০ হাজার ৫৮০ ও নারী ৪ হাজার ৩৩২ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৩৮ জন, চট্টগ্রাম ১১ জন, রাজশাহী ২৩ জন, খুলনা ৩৯ জন, বরিশাল ৩ জন, সিলেট ১ জন, রংপুর ১৫ জন ও ময়মনসিংহ ৪ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। সব ...
স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৭৩ জন। বুধবার ২১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্ট ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২০৫ জনে। স্বাস্থ ...
সব মন্তব্য
No Comments