উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদকসেবীদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের পরমানন্দশাহ (রসুলাবাদ) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভায় আব্দুল আজিজ ঢালীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: খবির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সম্পাদক শহিদুল ইসলাম খান, সাবেক কাউন্সিলর মো হাইয়ুম খান, ব্যবসায়ী সোলায়মান খান কাইউম, পৌর কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, ইদ্রিস খান, শিক্ষক রিয়াজুল ইসলাম রাসেল, ব্যবসায়ী দুলাল ভুইয়া, সেকান্দার হাওলাদার সহ শত শত এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন বাবুল রাড়ী ওরফে কসাই বাবুল এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা রাড়ী (২৫) একই এলাকার রব রাড়ীর ছেলে রুমন রাড়ী (২৪) এবং ৮ নং ওয়ার্ডের তৈয়ব আলী রাড়ীর ছেলে কবির রাড়ী (২৬) এর গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা আরো জানান রানা রাড়ী ২০২১ সালে মাদক সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তার ভয়ে এলাকার কোন লোক কথা বলতে সাহস পাননা। গত ২৯ জানুয়ারী স্থানীয় সেলিম হাওলাদার ও সালেক ঢালীকে প্রকাশ্যে হামলা চালায় ওই মাদক ব্যবসায়ীরা। এতে প্রতিবাদ করায় সাবেক কাউন্সিলর হাইউম খানের উপরেও হামলা চালায় তারা। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মতবিনিময় ও আলোচনা সভা করে একাত্বতা ঘোষনা করেন। এব্যাপারে পুলিশ প্রশাসন সহ সকল শ্রেনি পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments