ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের ঘুষ নেওয়ার সাড়ে সাত মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আজকের বালিয়াডাঙ্গী নামে একটি পেজ, আনোয়ার হোসেন আকাশ নামক দুটি ফেসবুক আইডিতে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের কাছে একজন সেবাগ্রহিতা ব্যক্তি সদ্য অনুমোদিত নামজারী (খারিজ) নিয়ে শাকিবকে বলেন, নামজারীতে একটি নাম ভুল হয়েছে। তা সংশোধন করতে হবে, এসময় নাজির শাকিব বলে উঠেন এটি সংশোধন করতে সব মিলে এক হাজার টাকা লাগবে। এর থেকে কম হবে না কারণ কাগজটা সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে সেখানে টাকা চাবে। এ জন্য টাকা লাগবে।
এসময় সেবাগ্রহিতা ব্যক্তি বলেন, শুনেন এত টাকা কেন লাগবে আপনাকে আমরা ৬শত টাকা দেবো। এ সময় নাজির শাকিব বলে উঠেন কত ৬শ, তাহলে ওদের কি দিবো আর আমি কি খাবো। সোজা কথা এক হাজার টাকা হলে আমি কাজটি করতে পারবো না হলে আমি পারবো না।
এসময় সেবাগ্রহিতা ব্যক্তি বলে উঠেন শুনেন আপনি এখন ৭শত টাকা নেন। কাজ শেষে বাকী টাকাটা দেবো। তখন শাকিব বলেন, ও আচ্ছা এখন সাতশ দিলেন বাকী টাকা কাজ হলে দিবেন। ঠিক আছে তাহলে মোবাইল নাম্বারটা বলেন, আর ভুল নামটার ওখানে কি নাম হবে তা বলেন।
পরে সেবাগ্রহিতাকে নাজির শাকিব বলেন,শুনেন এখন যা হলো এগুলো বাইরে বলা যাবে না। না হলে তহশিল অফিস বলবে ও
আমাকে বাদ দিয়ে ফাইল পাঠানো হলো। এগুলো ঝামেলা হয়ে যাবে তাই বলা যাবে না।
উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, যে কাজটির জন্য নাজির শাকিব টাকা নিয়েছিল সেটির আসলে তেমন কোন ফি নেই। এটি সহজ প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব ছিলো।
এদিকে উপজেলা ভুমি অফিসসহ ইউনিয়ন ভুমি অফিসগুলোর বিরুদ্ধেও নামজারী করার নামে ঘুষ নেওয়া ও খাজনার চেক কাটতে গেলে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ধর্মগড় কাশিপুর ইউনিয়নের ভুমি
কর্মকর্তা রেজাউল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল প্রসঙ্গে বক্তব্য নিতে উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি। ঘটনাটির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments