পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
টাকা খোয়ানো ব্যক্তির নাম দিলীপ কুমার প্রমাণিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশা যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
দিলীপ কুমার বলেন, রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুজন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু একটা ছিটিয়ে দেয়। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে এলে ছিনতাইকারীরা তাঁর পিঠে ঝোলানো ব্যাগ টানতে শুরু করে। প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা দিলীপকে ছুরিকাঘাত করে। এতে তাঁর ডান কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। পরে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রিকশাচালক ঘটনার পর কোনো ভাড়া না নিয়েই পালিয়ে যান। ফলে তাঁর ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ ঘটনাস্থলে যান। তিনি বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠানে আছেন এবং অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মী। প্রতিদিনই তিনি এভাবে টাকাগুলো নিয়ে দোকানে আসেন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তে কাজ করছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments