ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় তিনবন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ লেগে মো. রাশেদ (১৪) ও মো. ইসমাইল (১৩) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। অপর আরোহী মো. আরমান (১৪) আহত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তাদের বাড়ির সামনে চরফ্যাশন-দুলারহাট সড়কের বসরত উল্লাহ চৌমুহনী এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বসরত উল্লাহ চৌমুহনী সংলগ্ন ঢ়াড়ীর মো. নসু ঢ়াড়ীর ছেলে ও ইসমাইল একই এলাকার বেল্লালের ছেলে। তারা দুই বন্ধু স্থানীয় কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিলেন। আহত আরমান একই এলাকার লোকমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, সন্ধ্যার দিকে রাশেদ তার বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধু ইসমাইল ও আরমানসহ ঘুরতে বের হয়। পরে তাদের বাড়ির সামনে সড়কে দ্রæত চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে চরফ্যাশন-দুলারহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনবন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। আরমান ও ইসমাইলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রবিবার (১৬ অক্টোবর) সকালে ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments