ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় দূর্বৃত্তের গুলিতে চাঞ্চল্যকর মিলন হত্যাকান্ডের ঘটনায় সন্দেহজনক ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ৬। গ্রেফতারকৃতদের মধ্যে শাহিদুল এর নিকট থেকে দুইটি বন্দুক উদ্ধার করেছে র্যাব- ৬। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ফুলতলায় মিলন হত্যাকান্ডের ঘটনায় র্যাব- ৬ এর অভিযানে ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আহম্মাদ মোল্যার পুত্র মোঃ হাবিব মোল্যা (৪৯) ও পয়গ্রামের মোজাম মোল্যার পুত্র মোঃ শাহিদুল ইসলাম ওরফে মকমল (৩০) কে গ্রেফতার করে ফুলতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় মকমলের নিকট থেকে সাদা সিমেন্টের ব্যাগের মধ্যে রক্ষিত একটি এক নালা ও একটি দুই নালা বন্দুক উদ্ধার করা হয়। পরে, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় অস্ত্র আইনে মামলা (নং- ০১, তারিখ- ০২/০২/২৩ ইং) দায়ের করা হয়েছে।
উলেøখ্য, গত সোমবার আনুমানিক সকাল ৮ টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি লাল রঙের পালসার মটরসাইকেল সহযোগে ২ জন দূর্বৃত্ত এসে মিলনের মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গত সোমবার রাতে নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments