ভোলা প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলায় মো. সেলিম ও মো. নাসিম নামে দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকার জরিমানা করেছেন ভোলা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. সেলিম চরফ্যাশন উপজেলার চরযমুনা গ্রামের মো. জলিল রাড়ীর ছেলে এবং নাসিম উপজেলার চর নুরুল আমিন গ্রামের মো. আবুল কাশেম হাওলাদারের ছেলে। তবে আসামি মো. সেলিম পলাতক রয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ও জেলা ও দায়রা জজ বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় প্রদান করেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. হুমাইয়ুন কবির বিষয়টি নিশ্চিতক করে বলেন, তবে এ মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় তাদের বে-কসুর খালাস দিয়েছেন আদালত।
তিনি আরো জানান , ২০০৪ সালের ৬ জুন রাতে বাদী ওই নারী তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে আসামিরা তার মুখ চেপে ঘর থেকে বের করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করেছি। ১৮ বছর পরে হলেও আসামিরা দৃষ্টান্তম‚লক সাজা পাওয়ায় ভিক্টিম ন্যায় বিচার পেয়েছে।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মাহাবুবুল হক লিটু বলেন, আসামিরা ন্যায় বিচার না পাওয়ায় তারা উচ্চ আদালতে আপিল করবেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments