ডেস্ক রিপোর্ট: আধুনিক জীবনযাত্রায় যে সব মারণ অসুখ নিয়ত আমাদের ভাবনায় রাখে, তার অন্যতম ক্যানসার। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও আধুনিক জীবনযাত্রার নানা ক্ষতিকারক দিকও এমন মারণ অসুখের দিকে ঠেলে দেয় আমাদের। তাই জীবনযাপনে নিয়ন্ত্রণ আনা ও ক্ষতিকারক অভ্যাসগুলিতে বদল আনা যেমন প্রয়োজন, তেমনই রোজের খাদ্যতালিকাতেও রাখা উচিত এমন কিছু খাবার, যা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্যানসার প্রতিরোধেও বিশেষ ভূমিকা নিতে পারে।
ভাজাভুজি, তেল-মশলার খাবার কমিয়ে খাদ্যতালিকায় রাখুন এমন পুষ্টিকর কিছু উপাদান, যা ক্যানসারের মতো মারণ রোগ ঠেকাতে অনেকটাই সাহায্য করবে আপনাকে। পুষ্টিবিদদের মতে, এমন কিছু মশলা আছে, নিয়মিত খাদ্যতালিকায় যা রাখলে ক্যানসার প্রতিরোধে বেশ কার্যকর ভূমিকা নিতে পারে। আসুন জানা যাক কোন কোন মশলা রোজের খাদ্যতালিকায় রাখতেই হবে।
হলুদ:
হলুদে কারকিউমিন নামক যৌগ থাকে, যা শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যই ক্যানসার প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। তাই ক্যানসার থেকে বাঁচতে চাইলে খাদ্যতালিকায় অবশ্যই রাখুন হলুদ। ক্যানসার কোষের বৃদ্ধি রুখতেও এই মশলা বিশেষ উপকারী।
গোলমরিচ:
গোলমরিচে থাকে পিপেরিন যৌগ যা শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ব্রেস্ট ক্যানসার রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, গোলমরিচ স্তনে ক্যানসার কোষের বৃদ্ধি রুখতে কার্যকরী।
ওরেগ্যানো:
ওরেগ্যানোতে ক্যালভাকরোল নামক একটি যৌগ রয়েছে, যা প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং ক্যানসার কোষের বিস্তারকে নিয়ন্ত্রণ করতে পারে। এতে প্রচুর পরিমাণে অ্যা়ন্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ক্যানসারের প্রতিরোধে সাহায্য করে।
রসুন:
রসুনে থাকা অরগ্যানোসালফার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ সাহায্য করে। টিউমার জাতীয় অসুখের প্রবণতা কমাতে সাহায্য করে রসুন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে প্রস্টেট ক্যানসার ঠেকাতে রসুনের বিকল্প নেই।-আনন্দ বাজার
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এর মধ্যে সন্দ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
সব মন্তব্য
No Comments