বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আহসান উল্লাহ ভূঁইয়া।
আন্দোলনকারীরা জানান, তারা রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি না করেই আন্দোলন চালিয়ে যাবেন। দাবি না মানা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমান উল্লাহ খান বলেন, সরকারি চাকরির সকল স্তরে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে মুক্তিযোদ্ধা, উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম ৫ শতাংশ কোটা জাতীয় সংসদে বিল পাস করতে হবে।
এর আগে গত ৫ ও ৬ জুলাই একই দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়েছিল। রেলপথ অবরোধের পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জন ও বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। রেলপথ অবরোধের কারণে কপোতাক্ষ এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন রাজশাহী স্টেশনে আটকে আছে।
শিক্ষার্থীদের এই অবরোধে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার রেলযাত্রী। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, প্রতিটি ট্রেনে কমপক্ষে ৮০০ জন যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। কখন ট্রেন ছাড়বে তা নিশ্চিত না হওয়ায় অনেকে টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প পথে যাত্রা করছেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এবং ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments