স্টাফ রিপোর্টার: কয়েকদিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র রোদ ও গরমে এবং বাতাসের আর্দ্রতা থাকায় ঘামও হচ্ছে। রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবীরা সবাই দাবদাহ থেকে রক্ষা পেতে মাথায় পরেছেন গামছা, ক্যাপ। তাঁরা ঘন ঘন পানি পান করছেন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে অসহায়-শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় ঠান্ডা খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে ডেমরা থানা পুলিশ।
সোমবার (২২এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততম এলাকায় প্রতিদিনের ন্যায় ৩ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
এদিন সারুলিয়া, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, বড়ভাঙ্গা, ডগাইর এসব এলাকায়, দিনমজুর, রিক্সাচালক, বাজারের লেবার এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে পানি বিতরণ করেন ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস ও ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
অটোরিকশা চালক মকবুল মিয়া এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে বলেন, পুলিশের এ মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে বাংলাদেশের পুলিশ মানবিকতায় কাজ করে যাচ্ছে বলে সবাই খুশি। পুলিশের এমন কর্মকাণ্ড এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। একইকথা বলেছেন কোনাপাড়ার অটো চালক রমজান আলী।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, উত্তপ্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনজীবন বির্যস্ত। এ সময়ে অনেকেই বাড়িতে থাকতে পারলেও শ্রমজীবী মানুষেরা পেটের দায়ে বাইরে বের হয়েছেন। তাঁদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নিয়েছে ডেমরা থানার ওসি। পাশাপাশি তাঁরা সবাইকে গাছ লাগানোর জন্যও পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ডেমরা থানা এলাকায় অসহায় ও শ্রমজীবি মানুষের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত রাখা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments