ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসনে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে মো. কুদ্দুস (২৬) নামের এক নিহত মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ওমরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মো. কুদ্দুস চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।
স্বজন ও পরিবার সূত্রে জানায়ায়, নিহত যুবক কুদ্দুস ওমরপুর ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে শ্বশুর বাড়ির সুপারী বাগানে গাছে পাকা সুপারী দেখে গাছে উঠেন। অসাবধানতাবসত গাছ সংলগ্ন পল্লী বিদ্যূৎতের তারে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে ছিটকে পরে যান। এসময়ে স্বজনেরা ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments