ভোলা প্রতিনিধি॥ ভোলার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে তিনটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরো তিনটি জেলে ট্রলারের সন্ধান মিলছে না।
শুক্রবার সকাল ও বিকেলে চরফ্যাশনের শামরাজ ঘাটের অদ‚রে সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগাডের ৫টি টিম সাগরে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে লালমোহনেরর বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের ১৮ মাঝির মধ্যে ৫ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন। এছাড়াও চরফ্যাশনের সামরাজ , কুকরি-মুকরি, ঢালচর এলাকার ৪ টি ট্রলারের সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লা বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারের সন্ধান পাওয়া যাচ্ছে না খবর পেয়েছি। তবে নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি এখনো। বিভিন্ন ভাবে খবর নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাসুম বলেন, সাগরে ডুবি ও নিখোঁজ ট্রলারের সন্ধানে কোস্টগার্ডের ৫টি টিম অভিযানে রয়েছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments