ময়মনসিংহ অফিস: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, খেলাধূলার অনুকূল পরিবেশ দিনে দিনে আমরা সঙ্কুচিত করে ফেলছি। বিশেষ করে খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। যার কারণে আমাদের ছেলেমেয়েরা অনলাইন ও মোবাইল নির্ভর গেমে আসক্ত হয়ে পড়ছে। এদেরকে খেলার মাঠ দিতে হবে এবং খেলার মাঠে আনতে হবে। খেলার মাঠগুলোকে আমাদের ছেলেমেয়েদের পদচারণায় মূখর রাখতে হবে।
আজ বিকালে জামালপুরের ইসলামপুর সরকারী নেকজাহান মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা মাঠে আসলে আমরা দুশ্চিন্তামুক্ত থাকতে পারব। ছেলেমেয়েদের বিপথগামী হওয়ার প্রবণতা কমে যাবে, দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে।
অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি আপনারা লেখাপড়ার সাথে সাথে ছেলেমেয়েদেরকে নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত রাখবেন। লেখাপড়া ও খেলাধূলা-এই দুটির সমন্বয়ে আপনার সন্তানের জীবন দক্ষতা গড়ে উঠবে, আপনার সন্তান প্রকৃতভাবে বিকশিত হয়ে উঠবে। আমরা সবাই মিলে ভালো থাকতে পারব। ক্রীড়াচর্চার মাধ্যমে মূলত আমরা একটি পরিশীলিত প্রজন্ম গড়ে তুলতে চাই, যে প্রজন্ম হবে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে পরদর্শী, সুস্থ-সবল এবং দেশপ্রেমে উজ্জীবিত এবং যারা আগামী দিনে বাংলাদেশের কাণ্ডারি হবে, দেশকে প্রকৃত অর্থে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, রোগমুক্ত ও সুস্থ-সবল জাতি গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, কঠোর অনুশীলন, লক্ষ্যভেদি দৃঢ় মনোবৃত্তি প্রভৃতি ইতিবাচক গুণাবলি তৈরিতেও খেলাধূলার প্রত্যক্ষ প্রভাব রয়েছে। যশ, খ্যাতি, পরিচিতি ও প্রতিপত্তি অর্জনেও খেলাধূলা প্রভাব লক্ষণীয়। একজন সফল খেলোয়াড় তার দেশের দূত হিসেবেও কাজ করে থাকে। একটি অখ্যাত দেশের একজন বিখ্যাত খেলোয়াড় তার দেশকে বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করতে পারে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আঃ সালাম, সহকারী কমিশনার (ভুমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস উপস্থিত ছিলেন।
এ ফাইনাল খেলায় নোয়ার ইউনিয়ন টাইব্রেকারে কুলকান্দিপাড়া ইউনিয়নকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments