ডেস্ক রিপোর্ট: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকট টুর্নামেন্টের আসন্ন আসরের মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে সম্প্রতি আরও একটি রেকর্ড গড়েন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। বিশ্বের কোন প্রান্তে টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা পাঁচবার ম্যান অব দ্য ম্যাচ হবার নজির গড়তে পারেননি অন্য কোন খেলোয়াড়।
তাই এবারের নিলামে সাকিবকে নিয়ে বাড়তি প্রত্যাশা ছিলো সবার। কিন্তু নিলামের প্রথম দিন আজ সাকিবের প্রতি কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখা যায়নি। অবশ্য দ্বিতীয় দিনে আবার নিলামে উঠবেন তিনি।
দুই কোটি রুপির সর্বোচ্চ ভিত্তি মূল্যে নিজেকে রেখেছিলেন সাকিব।
২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত নয়টি সংস্করণে দু’টি দলের হয়ে খেলেছেন সাকিব। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কারণে ২০১৩ এবং ২০২০ সালে খেলতে পারেননি তিনি।
আইপিএলে এ পর্যন্ত ৭১টি ম্যাচে ৫২ ইনিংসে ১৯ দশমিক ৮৩ গড়ে ৭৯৩ রান করেছেন সাকিব। আইপিএলে মাত্র দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে ৭৩টি চার ও ২১টি ছক্কা মেরেছেন সাকিব।
অন্যদিকে বল হাতে এ পর্যন্ত প্রতি ওভারে ৭ দশমিক ৪৪ রানের বিনিময়ে ৬৩টি উইকেট নিয়েছেন সাকিব। অবশ্য কোন ইনিংসে চার বা পাঁচ উইকেট নেই তার।
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং লিটন দাসদের এখনও নিলামে উঠানো হয়নি। ফিজের ভিত্তি মূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি এবং অন্য তিন খেলোয়াড়ের ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি।
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments